নাগাল্যান্ডের জুকো রেঞ্জের দাবানল ছড়িয়ে পড়ছে মণিপুরে - The News Lion

নাগাল্যান্ডের জুকো রেঞ্জের দাবানল ছড়িয়ে পড়ছে মণিপুরে




দি নিউজ লায়ন ; ভারতের নাগাল্যান্ড রাজ্যে ভয়াবহভাবে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে দিয়েছে। গত মঙ্গলবার নাগাল্যান্ডের মনিপুর সীমান্ত সংলগ্ন জুকো রেঞ্জে আগুন ধরে যায়। বর্তমানে সেই দাবানল মণিপুরের দিকে এগিয়ে চলেছে। সর্বশেষ জানা গিয়েছে, মণিপুরের সেনাপতি জেলায় দাবানল ক্রমশই ছড়িয়ে পড়তে শুরু করেছে। 


দাবানল নিয়ন্ত্রনে আনতে মণিপুর সরকার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, অসম রাইফেলস এবং সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং বৃহস্পতিবার হেলিকপ্টারে করে সেনাপতি জেলার পরিস্থিতি খতিয়ে দেখেন। জানা গিয়েছে, জুকো উপত্যকা নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে অবস্থিত। ইতিমধ্যেই এই দাবানল নিয়ন্ত্রণে আনতে জুকো উপত্যকায় পৌছে গিয়েছেন দমকল বাহিনী, বন বিভাগের আধিকারীকরা এবং স্বেচ্ছাসেবকরা। 


এদিকে নাগাল্যান্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্তৃপক্ষের ওএসডি জনি রুংমি জানিয়েছেন, দাবানলের পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার হেলিকপ্টার ব্যাবহার করা হয়েছে।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.